Wednesday, January 27, 2016

সুন্দরী নিমপীঠ- Nice Nimpith

সুন্দরী নিমপীঠ-Nice Nimpith

রামকৃষ্ণ আশ্রম (প্রধান)


নিমপীঠ হল দক্ষিণ ২৪ পরগণা জেলার একটি পর্যটন কেন্দ্র ও শিক্ষাক্ষেত্র৷ রামকৃষ্ণ আশ্রমের অবস্থান এই অঞ্চলকে সমৃদ্ধ করেছে৷  জয়নগর মজিলপুর থেকে পূর্ব দিকে মাত্র ১০-১৫ মিনিটের দূরত্বে নিমপীঠ৷ এই আশ্রমের পরিধি ও স্ফিতি লক্ষ্যনীয়৷

কৃষি বিজ্ঞান কেন্দ্র




গাঁদা'র ধাঁধা

ফুলের শয্যা

স্বামী বুদ্ধানন্দ মহারাজ এই আশ্রমটি প্রতিষ্ঠা করেন৷আশ্রমটি শ্রীরামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ, সারদা দেবী-এনাদের আদর্শে পরিচালিত হয়৷ আশ্রমের অধীনে রয়েছে ছেলে ও মেয়ে উভয়ের জন্য আলাদা নার্শারী থেকে  উচ্চমাধ্যমিক বিদ্যালয়৷

মিল এর অপেক্ষায় লাইনে

ছাত্রাবাস ও অবসর সময়ে খেলারত ছাত্র






রামকৃষ্ণ আশ্রম বিদ্যাভবন (বয়েজ)






সঙ্গে রয়েছে ছাত্রাবাস৷ পশ্চিমবঙ্গের নানা প্রান্ত থেকে কয়েকহাজার ছাত্রছাত্রী এই আবাসে থাকতে পারেন৷  এক্ষেত্রে যাদের দূরে বাড়ি তারা অগ্রাধিকার পায়৷ একইরকম ভাবে সারদা আশ্রম বিদ্যামন্দির রয়েছে৷ শুধুমাত্র মেয়েদের  পড়াশুনার জন্য প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক বিদ্যালয় রয়েছে৷

গোলাপ বাগিচা


এই রামকৃষ্ণ আশ্রম সারাবছর নানা জনহিতকর কাজে লিপ্ত থাকেন৷ প্রতিদিন আশ্রমে কয়েকশো মানুষকে বিনামূল্যে  মধ্যাহ্নভোজন (ভোগ) প্রদান করা হয়৷ অনাথ, গরীব ছাত্রদের  পড়াশুনার ভার নেয় আশ্রম৷

একটি বিরল মূহুর্ত৷ আশ্রমের সামনে প্রথম সারির মহারাজগণ


নিমপীঠ, জয়নগর থানার অন্তর্গত একটি পঞ্চায়েত এলাকা হলেও এই আশ্রম ও তার সংস্কৃতি এই অঞ্চলকে শহরের ছোঁয়া দিয়েছে৷ এক বিশাল এলাকা জুড়ে রয়েছে রামকৃষ্ণ আশ্রমের পরিধি৷ এখানে সুপার মার্কেট রয়েছে  এবং এখানকার  পথ-ঘাট গ্রামের মতো  না৷ এখানে একটি সরকারী হাসপাতাল রয়েছে৷ জয়নগর, নিমপীঠ ও আশপাশের এলাকার একমাত্র সরকারী ভরসা এই হাসপাতাল৷ 

ফুলে-ফুলে ঢলে-ঢলে




বিবেকানন্দ ইন্সটিটিউট অফ বায়োটেকনলোজি  ও কৃষি বিজ্ঞান কেন্দ্র এখানে অবস্থিত৷ কৃষি প্রযুক্তির উন্নতিতে এই কেন্দ্র গুরুত্বপূর্ণ৷  এখানে কৃষি সংক্রান্ত নানা পরীক্ষা চলে , কিভাবে সহজ পদ্ধতিতে ফলন বাড়ানো যায় তাই গবেষণা করা হয়৷ আশপাশের কৃষকদের কে  সুপরামর্শ দেওয়া হয় ও কৃষিকাজে উৎসাহিত করা হয়৷




কি কি দেখার আছে?
নিমপীঠের প্রধান দর্শনীয় স্থান হল এই আশ্রম৷ আশ্রম এর মধ্যে ঢুকলেই বুঝতে পারবেন আপনি বাইরের জগৎ টা ছেড়ে এসেছেন৷  সেখানকার সাজ-সজ্জা, নিয়মানুবর্তিতা আপনাকে  উচ্ছৃঙ্খল হতে বাধা দেবে এবং কারুর সাহায্য ছাড়াই আপনি সহজেই ধীর, শান্ত ও নীরব হয়ে যাবেন৷ পাথর দ্বারা নির্মিত মূল আশ্রমটি চমৎকার শিল্পস্থাপত্যের পরিচয় দেয়৷ রামকৃষ্ণ, বিবেকানন্দ ও সারদাদেবীর প্রতিকৃত রয়েছে সেখানে৷ কক্ষে প্রবেশ করলে দেওয়ালে দেখতে পাবেন কৃষ্ণ, যীশু ও নানা ধর্মের ছবি লাগানো৷ এটা থেকে আশ্রমের সর্বধর্ম সহিষ্ণুতা বৈশিষ্ঠ্যটি পরিস্কার হয়ে ওঠে৷




 ফুলের মেলা- প্রতিটি জায়গায় ফুটে রয়েছে নানা রঙের অসংখ্য প্রজাতির ফুল৷ দেখলে চোখ জুড়িয়ে যায়৷ কোথাও শুধু লালে লাল, কোথাও হলুদে হলুদ, আবার কোথাও নীলে নীল আবার সবুজে সবুজ৷





 প্রতিটা বাগিচার সাথে নেম ট্যাগ লাগানো তাই অনেক ফুলের নাম চেনা যায় এখানে এলে৷ তবে এত ধরণের ফুল রয়েছে যে দু-চারটে নাম  মুখস্থ করার পর থেকে আপনি  ভুলতে থাকবেন৷


নিমপীঠকে কেন সুন্দরী বলেছি  সেটা বুঝতে অসুবিধা হচ্ছেনা নিশ্চয়ই?






ইন্দিরা কমিউনিটি হল্ হলো নিমপীঠের অন্যতম একটি দেখার জিনিস৷ প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এই স্থান পরিদর্শন করেছিলেন, তাই তাঁর সৌজন্যে এই হলের নাম রাখা হয়৷ এখানে মঞ্চ অনুষ্টান, সভা ইত্যাদি হয়ে থাকে৷ এটি পদ্মফুলের ন্যায় দেখতে এবং এর অন্দরসজ্জার যথেষ্ঠ ভিন্নতা রয়েছে৷


ইন্দিরা কমিউনিটি হল




মাছ রাখা রয়েছে
পশুপালনের খামার



   ছোটখাটো চিড়িয়াখানা-- এখানে পশু,পাখি, মাছ পালন করাও হয়৷ গরু, ছাগল খামার রয়েছে৷ অনেক প্রজাতির মুরগী, হাঁস পালন করা হয়৷ গিনিপিগ, ইঁদুর ইত্যাদি প্রাণী খাঁচায় রাখা থাকে৷ বহু প্রজাতির অ্যাকোরিয়ামের মাছ ও পুকুরের মাছ ও দেখতে পাওয়া যায়৷ সব মিলিয়ে একটা ছোটখাটো চিড়য়াখানা পাবেন এখানে৷

এক শিক্ষার্থীর ইঁদুরকে খাওয়ানোর শখ হল

মাছ দেখছে শিক্ষার্থীরা


প্রতিবছর শীতকালে এখানে কৃষি প্রদর্শনী ও প্রযুক্তি সপ্তাহ [Agriculture Exhibition & Technology Week] পালন করা হয়৷ এটা সারাবছরের মধ্যে  আশ্রমের সবথেকে বড় মেলা৷ এইসময় সকল ধরণের সব্জি, ফল, চারাগাছ এর প্রদর্শনী ও বিক্রয় করা হয়৷ উন্নতমানের বীজ, সারের বিক্রয়ও হয়৷


বিবেকানন্দ প্যভিলিয়নে মেলা



হস্তশিল্প ও সৌখিন দ্রব্যের প্রদর্শন ও বিক্রির জন্য স্টল রাখা হয়৷ আশ্রমের বিদ্যালয়ের ছাত্র ও ছাত্রী দের আলাদা কক্ষ থাকে৷ সেখানে তারা বিজ্ঞান বিষয়ক নানা মডেল, প্রজেক্ট, ইতিহাসের কোনো তথ্য অথবা পরিবেশ সচেতনতা সংক্রান্ত নানা নথি তুলে ধরে৷ সব ধরণের দর্শককে বুঝিয়ে সন্তুষ্ট করতে হয় তাদের৷ এছাড়াও রয়েছে সন্ধ্যাকালীন অনুষ্ঠান৷


চাল,ডাল,জিরে, মরীচ হেঁসেলের ইত্যাদি জিনিস দিয়ে তৈরী

বিশ্বের সমস্ত শাক এখানে :)




এই দিনগুলিতে বিখ্যাত প্রযোজনার যাত্রা পালা অনুষ্ঠিত হয়৷ অনেক দূরে থেকেও মানুষ এই মেলায় অংশগ্রহণ করেন৷





নিমপীঠ আশ্রমের আরেকটি শাখা রয়েছে সুন্দরবনের প্রবেশদ্বার কৈখালীতে৷ সেখানেও নানা কাজে ব্রতী হয়েছে এই আশ্রম৷ এই আশ্রমের অবস্থানের জন্য এই অঞ্চলের কয়েক হাজার মানুষ খাদ্যসংস্থান করতে পেরেছে৷ সব মিলিয়ে রামকৃষ্ণ আশ্রমের জন্য নিমপীঠ এক আলাদা পরিচিতি লাভ করেছে৷










লেখাটি পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ৷ কেমন লাগল কমেন্টে জানান প্লিজ৷


এই বিষয় সংক্রান্ত আরো পড়ুন--

11 comments:

  1. I love the place very much and all are welcome to the nimpith...........thank you for writing this

    ReplyDelete
  2. U did a huge to both known and unknown to nimpith..for a known buddy like me its a nostalgia..for unknown it's create a great curiosity to have a live glimpses. .thanks a lot to make me nostalgic.

    ReplyDelete
  3. U did a huge to both known and unknown to nimpith..for a known buddy like me its a nostalgia..for unknown it's create a great curiosity to have a live glimpses. .thanks a lot to make me nostalgic.

    ReplyDelete
  4. U did a huge to both known and unknown to nimpith..for a known buddy like me its a nostalgia..for unknown it's create a great curiosity to have a live glimpses. .thanks a lot to make me nostalgic.

    ReplyDelete
  5. that was amzng....seriously purano din gulo khub miss korchi...thanks bhai...

    ReplyDelete
  6. Nice hostel chara chola asr por abr dekhar sujog holo

    ReplyDelete