সুন্দরী নিমপীঠ-Nice Nimpith
নিমপীঠ হল দক্ষিণ ২৪ পরগণা জেলার একটি পর্যটন কেন্দ্র ও শিক্ষাক্ষেত্র৷ রামকৃষ্ণ আশ্রমের অবস্থান এই অঞ্চলকে সমৃদ্ধ করেছে৷ জয়নগর মজিলপুর থেকে পূর্ব দিকে মাত্র ১০-১৫ মিনিটের দূরত্বে নিমপীঠ৷ এই আশ্রমের পরিধি ও স্ফিতি লক্ষ্যনীয়৷
![]() |
| কৃষি বিজ্ঞান কেন্দ্র |
গাঁদা'র ধাঁধা
ফুলের শয্যা
স্বামী বুদ্ধানন্দ মহারাজ এই আশ্রমটি প্রতিষ্ঠা করেন৷আশ্রমটি শ্রীরামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ, সারদা দেবী-এনাদের আদর্শে পরিচালিত হয়৷ আশ্রমের অধীনে রয়েছে ছেলে ও মেয়ে উভয়ের জন্য আলাদা নার্শারী থেকে উচ্চমাধ্যমিক বিদ্যালয়৷
মিল এর অপেক্ষায় লাইনে
ছাত্রাবাস ও অবসর সময়ে খেলারত ছাত্র
রামকৃষ্ণ আশ্রম বিদ্যাভবন (বয়েজ)
সঙ্গে রয়েছে ছাত্রাবাস৷ পশ্চিমবঙ্গের নানা প্রান্ত থেকে কয়েকহাজার ছাত্রছাত্রী এই আবাসে থাকতে পারেন৷ এক্ষেত্রে যাদের দূরে বাড়ি তারা অগ্রাধিকার পায়৷ একইরকম ভাবে সারদা আশ্রম বিদ্যামন্দির রয়েছে৷ শুধুমাত্র মেয়েদের পড়াশুনার জন্য প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক বিদ্যালয় রয়েছে৷
![]() |
| গোলাপ বাগিচা |
এই রামকৃষ্ণ আশ্রম সারাবছর নানা জনহিতকর কাজে লিপ্ত থাকেন৷ প্রতিদিন আশ্রমে কয়েকশো মানুষকে বিনামূল্যে মধ্যাহ্নভোজন (ভোগ) প্রদান করা হয়৷ অনাথ, গরীব ছাত্রদের পড়াশুনার ভার নেয় আশ্রম৷
![]() |
| একটি বিরল মূহুর্ত৷ আশ্রমের সামনে প্রথম সারির মহারাজগণ |
নিমপীঠ, জয়নগর থানার অন্তর্গত একটি পঞ্চায়েত এলাকা হলেও এই আশ্রম ও তার সংস্কৃতি এই অঞ্চলকে শহরের ছোঁয়া দিয়েছে৷ এক বিশাল এলাকা জুড়ে রয়েছে রামকৃষ্ণ আশ্রমের পরিধি৷ এখানে সুপার মার্কেট রয়েছে এবং এখানকার পথ-ঘাট গ্রামের মতো না৷ এখানে একটি সরকারী হাসপাতাল রয়েছে৷ জয়নগর, নিমপীঠ ও আশপাশের এলাকার একমাত্র সরকারী ভরসা এই হাসপাতাল৷
![]() |
| ফুলে-ফুলে ঢলে-ঢলে |
বিবেকানন্দ ইন্সটিটিউট অফ বায়োটেকনলোজি ও কৃষি বিজ্ঞান কেন্দ্র এখানে অবস্থিত৷ কৃষি প্রযুক্তির উন্নতিতে এই কেন্দ্র গুরুত্বপূর্ণ৷ এখানে কৃষি সংক্রান্ত নানা পরীক্ষা চলে , কিভাবে সহজ পদ্ধতিতে ফলন বাড়ানো যায় তাই গবেষণা করা হয়৷ আশপাশের কৃষকদের কে সুপরামর্শ দেওয়া হয় ও কৃষিকাজে উৎসাহিত করা হয়৷
কি কি দেখার আছে?
নিমপীঠের প্রধান দর্শনীয় স্থান হল এই আশ্রম৷ আশ্রম এর মধ্যে ঢুকলেই বুঝতে পারবেন আপনি বাইরের জগৎ টা ছেড়ে এসেছেন৷ সেখানকার সাজ-সজ্জা, নিয়মানুবর্তিতা আপনাকে উচ্ছৃঙ্খল হতে বাধা দেবে এবং কারুর সাহায্য ছাড়াই আপনি সহজেই ধীর, শান্ত ও নীরব হয়ে যাবেন৷ পাথর দ্বারা নির্মিত মূল আশ্রমটি চমৎকার শিল্পস্থাপত্যের পরিচয় দেয়৷ রামকৃষ্ণ, বিবেকানন্দ ও সারদাদেবীর প্রতিকৃত রয়েছে সেখানে৷ কক্ষে প্রবেশ করলে দেওয়ালে দেখতে পাবেন কৃষ্ণ, যীশু ও নানা ধর্মের ছবি লাগানো৷ এটা থেকে আশ্রমের সর্বধর্ম সহিষ্ণুতা বৈশিষ্ঠ্যটি পরিস্কার হয়ে ওঠে৷
ফুলের মেলা- প্রতিটি জায়গায় ফুটে রয়েছে নানা রঙের অসংখ্য প্রজাতির ফুল৷ দেখলে চোখ জুড়িয়ে যায়৷ কোথাও শুধু লালে লাল, কোথাও হলুদে হলুদ, আবার কোথাও নীলে নীল আবার সবুজে সবুজ৷
প্রতিটা বাগিচার সাথে নেম ট্যাগ লাগানো তাই অনেক ফুলের নাম চেনা যায় এখানে এলে৷ তবে এত ধরণের ফুল রয়েছে যে দু-চারটে নাম মুখস্থ করার পর থেকে আপনি ভুলতে থাকবেন৷
প্রতিটা বাগিচার সাথে নেম ট্যাগ লাগানো তাই অনেক ফুলের নাম চেনা যায় এখানে এলে৷ তবে এত ধরণের ফুল রয়েছে যে দু-চারটে নাম মুখস্থ করার পর থেকে আপনি ভুলতে থাকবেন৷
ইন্দিরা কমিউনিটি হল্ হলো নিমপীঠের অন্যতম একটি দেখার জিনিস৷ প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এই স্থান পরিদর্শন করেছিলেন, তাই তাঁর সৌজন্যে এই হলের নাম রাখা হয়৷ এখানে মঞ্চ অনুষ্টান, সভা ইত্যাদি হয়ে থাকে৷ এটি পদ্মফুলের ন্যায় দেখতে এবং এর অন্দরসজ্জার যথেষ্ঠ ভিন্নতা রয়েছে৷
ছোটখাটো চিড়িয়াখানা-- এখানে পশু,পাখি, মাছ পালন করাও হয়৷ গরু, ছাগল খামার রয়েছে৷ অনেক প্রজাতির মুরগী, হাঁস পালন করা হয়৷ গিনিপিগ, ইঁদুর ইত্যাদি প্রাণী খাঁচায় রাখা থাকে৷ বহু প্রজাতির অ্যাকোরিয়ামের মাছ ও পুকুরের মাছ ও দেখতে পাওয়া যায়৷ সব মিলিয়ে একটা ছোটখাটো চিড়য়াখানা পাবেন এখানে৷
![]() |
| ইন্দিরা কমিউনিটি হল |
![]() |
| মাছ রাখা রয়েছে |
পশুপালনের খামার
ছোটখাটো চিড়িয়াখানা-- এখানে পশু,পাখি, মাছ পালন করাও হয়৷ গরু, ছাগল খামার রয়েছে৷ অনেক প্রজাতির মুরগী, হাঁস পালন করা হয়৷ গিনিপিগ, ইঁদুর ইত্যাদি প্রাণী খাঁচায় রাখা থাকে৷ বহু প্রজাতির অ্যাকোরিয়ামের মাছ ও পুকুরের মাছ ও দেখতে পাওয়া যায়৷ সব মিলিয়ে একটা ছোটখাটো চিড়য়াখানা পাবেন এখানে৷
![]() |
| এক শিক্ষার্থীর ইঁদুরকে খাওয়ানোর শখ হল |
![]() |
| মাছ দেখছে শিক্ষার্থীরা |
প্রতিবছর শীতকালে এখানে কৃষি প্রদর্শনী ও প্রযুক্তি সপ্তাহ [Agriculture Exhibition & Technology Week] পালন করা হয়৷ এটা সারাবছরের মধ্যে আশ্রমের সবথেকে বড় মেলা৷ এইসময় সকল ধরণের সব্জি, ফল, চারাগাছ এর প্রদর্শনী ও বিক্রয় করা হয়৷ উন্নতমানের বীজ, সারের বিক্রয়ও হয়৷
হস্তশিল্প ও সৌখিন দ্রব্যের প্রদর্শন ও বিক্রির জন্য স্টল রাখা হয়৷ আশ্রমের বিদ্যালয়ের ছাত্র ও ছাত্রী দের আলাদা কক্ষ থাকে৷ সেখানে তারা বিজ্ঞান বিষয়ক নানা মডেল, প্রজেক্ট, ইতিহাসের কোনো তথ্য অথবা পরিবেশ সচেতনতা সংক্রান্ত নানা নথি তুলে ধরে৷ সব ধরণের দর্শককে বুঝিয়ে সন্তুষ্ট করতে হয় তাদের৷ এছাড়াও রয়েছে সন্ধ্যাকালীন অনুষ্ঠান৷
এই দিনগুলিতে বিখ্যাত প্রযোজনার যাত্রা পালা অনুষ্ঠিত হয়৷ অনেক দূরে থেকেও মানুষ এই মেলায় অংশগ্রহণ করেন৷
![]() |
| বিবেকানন্দ প্যভিলিয়নে মেলা |

| চাল,ডাল,জিরে, মরীচ হেঁসেলের ইত্যাদি জিনিস দিয়ে তৈরী |
![]() |
| বিশ্বের সমস্ত শাক এখানে :) |
এই দিনগুলিতে বিখ্যাত প্রযোজনার যাত্রা পালা অনুষ্ঠিত হয়৷ অনেক দূরে থেকেও মানুষ এই মেলায় অংশগ্রহণ করেন৷
নিমপীঠ আশ্রমের আরেকটি শাখা রয়েছে সুন্দরবনের প্রবেশদ্বার কৈখালীতে৷ সেখানেও নানা কাজে ব্রতী হয়েছে এই আশ্রম৷ এই আশ্রমের অবস্থানের জন্য এই অঞ্চলের কয়েক হাজার মানুষ খাদ্যসংস্থান করতে পেরেছে৷ সব মিলিয়ে রামকৃষ্ণ আশ্রমের জন্য নিমপীঠ এক আলাদা পরিচিতি লাভ করেছে৷
লেখাটি পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ৷ কেমন লাগল কমেন্টে জানান প্লিজ৷
এই বিষয় সংক্রান্ত আরো পড়ুন--

I love the place very much and all are welcome to the nimpith...........thank you for writing this
ReplyDeleteU did a huge to both known and unknown to nimpith..for a known buddy like me its a nostalgia..for unknown it's create a great curiosity to have a live glimpses. .thanks a lot to make me nostalgic.

ReplyDeleteThank you all friends...
ReplyDeletethat was amzng....seriously purano din gulo khub miss korchi...thanks bhai...
ReplyDeleteThank you vaai ...
Deletejust speechless.....
ReplyDeleteNiceee...... !!!!
ReplyDeleteNice hostel chara chola asr por abr dekhar sujog holo
ReplyDeleteVery very nice 🙂
ReplyDelete