Saturday, May 21, 2016

ধন্বন্তরী কালীমাতা ও মহা বেশ-Dhanwantari Kalimata and Maha Besh

জয়নগর ধন্বন্তরী ও বেশ -এর মেলা-Dhanwantari Kali 



 দক্ষিণ ২৪ পরগণার জয়নগর-মজিলপুর একটি ঐতিহ্যমন্ডিত স্থান৷ এই পৌর-শহরের কোনে কোনে রয়েছে ইতিহাসের ছোঁয়া৷ ৩৬৫দিনে ৩৬৬ পার্বণ এখানে৷ জয়নগর-মজিলপুরের জনপ্রিয় উৎসব গুলির মধ্যে অন্যতম হল ধন্বন্তরী মায়ের রূপ পরিবর্তন উৎসব৷ এটি জয়নগরের সবথেকে বড় মেলা৷ টানা ১৫ দিন চলা এই মেলায় জাতি-ধর্ম নির্বিশেষে প্রতিদিন গড়ে  ৩০/৩৫ হাজার মানুষ আসেন৷

ধন্বন্তরী কালীমাতা মন্দির


মেলার ইতিহাস
মেলার ইতিহাস বলতে গেলে প্রথমেই বলতে হয় ধন্বন্তরী কালী মন্দির এর কথা৷ এই কালী বিগ্রহ কে কেন্দ্র করে এক পক্ষকালব্যাপী এই মেলা হয়৷ এই কালী মন্দির প্রতিষ্ঠার পিছনে রয়েছে এক কথিত গল্প- আজ থেকে প্রায় ৪০০ বছর আগের কথা৷ তখন আদিগঙ্গার পূর্ব তীর ছিল জঙ্গলাকীর্ণ শ্মশান৷ তান্ত্রিক ব্রাম্ভন  ভৈরাবনান্দ গোস্বামী এই জনবিরল স্থানে তন্ত্র সাধনা করে সিদ্ধিলাভ করেন৷ তিনি একদিন রাতে স্বপ্নাদেশ পেয়ে বর্তমান মন্দিরের পশ্চিম দিকের পুকুর থেকে  একটি প্রস্তরময় কালীমূর্তি ও  মহাকাল মূর্তি উদ্ধার করে কালীবিগ্রহ প্রতিষ্ঠা করেন৷ ভৈরাবানন্দ তাঁর যোগ্য শিষ্য রাজেন্দ্রনাথ চক্রবর্তীকে এই বিগ্রহের দায়িত্ব দিয়ে এই স্থান ত্যাগ করেন৷

মন্দির দালান
রাজেন্দ্রপ্রসাদ বর্তমান বাংলাদেশের যশোহরের বিক্রমপুর থেকে মজিলপুরে এসেছিলেন৷ তিনি এই প্রস্তরমূর্তির সাথে দারু নির্মিত মূর্তি প্রতিষ্ঠা করে দেবীর পূজার্চ্চনা ও সেবাদি করতেন৷ পরবর্তী কালে কালী প্রতিমার মন্দির নির্মাণ হয়৷ তারপর ক্রমে মন্দিরের চাঁদনী , শনি ঠাকুরের পৃথক মন্দির, শিবমন্দির, পূজারীদের থাকার জায়গা, অফিস যাত্রীনিবাস নির্মান হয়৷


কমলে কামিনী রূপ


ধন্বন্তরী নাম হল কেন? 
মা কালীর মহিমা বহূদূর পর্যন্ত প্রচলিত৷ কয়েক শ' বছর ধরে জাগ্রত দেবী হিসাবে বিরাজ করছেন তিনি৷ এই কালীবাড়ি থেকে স্বপ্নাদেশ প্রাপ্ত বাত ও অম্লের ওষুধ দেওয়া হয়৷ কথিত আছে এই ওষুধ অব্যর্থ এবং দেববৈদ্য  ধন্বন্তরী প্রদত্ত৷ তাই থেকে এই বিগ্রহের নাম হয় ধন্বন্তরী কালীবাড়ি৷ প্রতিনিয়ত এখানে ভক্ত সমাগম হয়৷ প্রতি শনিবার শনিঠাকুরের পূজা হয় এখানে৷ শ্রাবণ মাসের চারটি শনিবার লোকারণ্য হয়ে থাকে মন্দির প্রাঙ্গণ৷ বিপত্তারিণী চন্ডীর পূজা হয় মহাড়ম্বরে৷ স্থানীয় স্বর্গীয় রাজেন্দ্রনাথ চক্রবর্তীর পরিবার বংশপরম্পরায় এই বিগ্রহের সেবায়েৎ হিসাবে রয়েছেন৷
মন্দির সংলগ্ন শনি বিগ্রহ

 মায়ের রূপ পরিবর্তন উৎসব - মহা বেশ 
প্রতি বছর বৈশাখ মাসে এই কালী বিগ্রহ কে কেন্দ্র করে একপক্ষ সময় ব্যাপী বিশাল মেলা বসে৷ শুক্লা প্রতিপদ থেকে পূর্ণিমা পর্যন্ত, প্রতিদিন দেবীকে ভিন্ন ভিন্ন  রূপে  উপস্থাপনা করা হয়৷ এই দিনগুলিতে প্রতিদিন গড়ে ২৫-৩০ হাজার মানুষ জাতি-ধর্ম নির্বিশেষে দেবীর রূপ ও মেলা দর্শন করেন৷ 'রূপ' অর্থে মায়ের 'বেশ' পরিবর্তন করা হয় বলে একে বেশ-এর মেলা বলা হয়৷


রূপ পরিবর্তনের তালিকা








 সন্ধ্যে থেকে রাত ১ টা পর্যন্ত মেলা চলতে থাকে৷ প্রচুর ভিন্ন প্রকার দোকান ও রাইডে ভরে যায় মন্দির এর বহূদূর সীমানা পর্যন্ত৷ বাচ্চাদের খেলনা থেকে শুরু করে, মেয়েদের সাজ সরঞ্জাম, হেঁসেলের জিনিস, ঘর সাজানো, শাঁখা-পলা, শৌখিন দ্রব্য, ঠাকুরের মূর্তি, মাটির পুতুল,  কাস্তে, শিকল, হাতুড়ি, আচার, ম্যাজিক, ঝাঁটা-ঝাড়ু ইত্যাদি নানা রকম দ্রব্যের দোকান বসে৷

মন্দির চাঁদনী

মন্দির
 খাওয়ার দোকান ও পাল্লা দিয়ে বসে এই দোকানগুলোর সাথে৷ ফুচকা, ঘুঘনির পাশা পাশি কন্টিনেন্টাল ও চাইনিজ খাবারের রেস্টুরেন্ট গুলোতে পরিস্কার পরিচ্ছন্ন ও রুচিসম্মত খাবার পরিবেশন করা হয়৷ আচার, চাটনী, জিলিপি, চপ সব রকম  মুখোরোচক খাবার পাওয়া যায়৷


রাজ্যের নানা প্রান্ত থেকে দোকান আসে

 ব্রেক ড্যান্স, জায়েন্ট হিল , টয় ট্রেন ও আরো নানা শিহরণ জাগানো রাইড উপস্থিত হয়৷ দেখার মধ্যে রয়েছে 3D শো, বাইক ও কার স্টান্ট, ম্যাজিক , সংরক্ষিত বস্তু, অতিমানব ও বিষ্ময়কর নানা জিনিস৷

ব্রেক ড্যান্স
ধন্বন্তরী মায়ের রূপ পরিবর্তন মেলা জয়নগরের সবথেকে জনপ্রিয় ও গুরুত্বপূর্ণ মেলা৷ মেলার দিনগুলিতে বহূদূর থেকে দর্শনার্থী আসেন৷ জয়নগরের ঐতিহ্যবাহী গৌরবের সাথে জড়িয়ে রয়েছে এই ধন্বন্তরী কালী মন্দির৷ দঃ ২৪ পরগণার অনেক মানুষ জয়নগরকে মনে রাখেন এই ধন্বন্তরী কালীমাতা ও বেশ এর মেলার জন্য৷ সময়ের সাথে এই মেলার স্ফীতি বেড়ে চলেছে প্রতিবছর৷ লিখিতভাবে ১৫ দিন রূপ পরিবর্তন হলেও এই মেলা টানা এক মাসেরও বেশি সময় ধরে চলে৷ জয়নগরের ধন্বন্তরী কালীমাতার এই রূপ পরিবর্তন উৎসব  ক্রমে  মহামেলায়  পরিণত হয়েছে৷




মায়ের ষোড়শী রূপ




লেখাটি পড়ার জন্য অনেক ধন্যবাদ৷ আগের লেখাগুলো পড়ার জন্যে হোম এ ক্লিক করুন৷ আর কমেন্ট এ মতামত জানাতে ভুলবেন না৷ 

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥আরও পড়ুন♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥









Friday, March 11, 2016

Jaynagar Majilpur Photo Gallery 1


জয়নগর মজিলপুরের বিশেষ কয়েকটি ফটো-১ম পর্ব/30 Special Photos from Jaynagar Majilpur, Joynagar, West Bengal



1) মিত্রপাড়ার দূর্গাপূজা-২০১৫-Durga Puja 2015 at MitraparaJaynagar Majilpur, Joynagar



2) তিলিপাড়ার রথযাত্রা-Chariot Festival of Tilipara, Jaynagar Majilpur, Joynagar

3) মিত্রপাড়ার শিবমন্দির-Shiva Temples at Mitrapara, Jaynagar Majilpur, Joynagar


4) পৌরসভার মাঠ ও জলট্যাঙ্ক-Water Tank in Municipal Playground in Jaynagar Majilpur, Joynagar

5) দক্ষিণ দিক থেকে পৌরসভার মাঠ-Municipal Ground from South side, Jaynagar Majilpur, Joynagar




6) শান্তি সংঘের মাঠ-Shanti Sangha Playground,Jaynagar Majilpur, Joynagar

7) শান্তি সংঘের মাঠ-Playground of Shanti Sangha,Jaynagar Majilpur, Joynagar

8) বিপ্লবী কানাইলাল ভট্টাচার্য্যের ব্রোঞ্জমূর্তি-Statue of revolutionary Kanailal Bhattacharya,Jaynagar Majilpur, Joynagar
9) সূর্যাস্ত-Sunset from Jaynagar Majilpur, Joynagar

10) জয়নগর মজিলপুরের  দেওয়াল-Wall of Jaynagar Majilpur, Joynagar


11) প্রতিবাদরত ছাত্রছাত্রী-Students in protest at Jaynagar Majilpur, Joynagar
12) কালীপূজার বিসর্জন, ধন্বন্তরী-Kali Puja bisarjan at Dhanwantari in Jaynagar Majilpur, Joynagar
13) কালীপূজা শোভাযাত্রা-Kali puja Rally at Jaynagar Majilpur, Joynagar

14) ডাঙ্গাড়াবাদ-Dangarabad at Jaynagar Majilpur, Joynagar 

15) অগ্রদূত সংঘের বাৎসরিক অনুষ্ঠান-Annual Programme of Agrodoot Sangha,Jaynagar Majilpur, Joynagar

16) জয়নগর মজিলপুর রেলওয়ে স্টেশান-Railway Station Jaynagar Majilpur, Joynagar

17) মিত্র সংঘের প্রজাতন্ত্র দিবস-Republic Day Observation by Mitra Sangha,Jaynagar Majilpur, Joynagar 

18) দ্বাদশ মন্দিরের একটিতে-Inside of one temple of Dwados Mandir,Jaynagar Majilpur, Joynagar



19) নেতাজী জন্মজয়ন্তী প্রভাত ফেরী-Rally on Netaji Birthday, Jaynagar Majilpur, Joynagar



20) পৌরসভার মাঠ-Municipal Ground, Jaynagar Majilpur, Joynagar
21) হরিদাস দত্ত রোডের শিবমন্দির-Shiva temple at Haridas Dutta Road, Jaynagar Majilpur, Joynagar
22) কালী পূজা বিসর্জন-Kalipuja Craze at Jaynagar Majilpur, Joynagar

23) ৯-এর পল্লী দূর্গোৎসব ২০১৫-9 er Polli Durgotsov 2015, Jaynagar Majilpur, Joynagar
24) চিত্রকলা ও ভাস্কর্য প্রদর্শনী-Art and Sculpture Exhibition at Jaynagar Majilpur, Joynagar
25) পৌরসভার মাঠের সূর্যোদয়-Sunrise from Municipal Ground, Jaynagar Majilpur, Joynagar

26) রাধাবল্লভ জীউ মন্দির-Radhaballav Jiu Temple at Jaynagar Majilpur, Joynagar

27) রাধাবল্লভ জীউ মন্দির-Radhaballav Jiu Mondir at Jaynagar Majilpur, Joynagar
28) রেলওয়ে স্টেশান-Jaynagar Majilpur Railway Station, Joynagar
29) দ্বাদশ মন্দির-Dwados Mondir-Twelve Temples, Jaynagar Majilpur, Joynagar

30) এখানে আসার জন্য আমার আর প্রশান্ত'র তরফ থেকে আপনাকে অনেক ধন্যবাদ-Special thanks to you from Sardarji and Prasanta for visiting this page




###এই পেজের লিংক টা শেয়ার করে জয়নগর মজিলপুর কে সবার কাছে মেলে ধরুন৷
***বিনা অনুমতিতে এই পেজের কন্টেন্ট কপি ও ব্যবহার করা আইনত অপরাধ৷
এখানে নীচে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগল ৷ 


💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝
####আরও পড়ুন#####

10৷ এই ব্লগের আরও পোস্ট দেখতে Home এ ক্লিক করুন৷৷

Saturday, January 30, 2016

ফিল্ম সমালোচনা-Film Review-Prem Ratan Dhan Payo








এক কথায় খুব ভালো ৷ ♡ সমসাময়িক যুগের এক রাজ পরিবারের কাহিনী নিয়ে এই ছবি৷ এই আধুনিক যুগ ও রাজকীয়তার মেলবন্ধন ঘটাতে অনেক দক্ষতার পরিচয় দিতে হয়েছে পরিচালক ও লেখক ‪#‎Sooraj_R‬._Barjatya কে৷ ইনি এর আগে Maine Pyar Kiya, Hum Apke Hain Kaun, Vivah -র মতো হিট ছবি উপহার দিয়েছেন৷

‪#‎Salman_Khan‬ তো দিন দিন একটা মহীরূহ হয়ে উঠছেন৷ Comedy তে যতটা ভালো, দর্শক তার থেকে বেশি পছন্দ করছে Innocent Salman কে৷ সলমানের Fans এর লিস্টটা ঝড়ের বেগে বাড়ছে কেন , এটা তার অন্যতম একটা কারণ৷

Flop Queen ‪#‎Sonam_Kapoorএর‬ জীবন ধন্য হয়েছে এই ছবিতে সালমানের বিপরীতে অভিনয় করে৷ রাজঘরানার সাথে মৈথিলী দেবী চরিত্রটা বেশ মানিয়ে নিয়েছেন৷ ‪#‎Anupam_Kher‬ তো As always superb actor৷ সঙ্গে ‪#‎Deepraaj_Rana‬ Security in Charge এর চরিত্রে একেবারে Perfect৷

‪#‎Niel_Nitin_Mukhesh‬ এর মতো একজন Macho Hero কে এমন বোকা বোকা Role এ একদম ভালো লাগেনি৷ এই প্রথম বার ‪#‎Himesh‬-এর Music আমাকে হতাশ করেছে৷ গানগুলো হয়ত Royal Family-র সাথে সামঞ্জস্যের কারণে ওভাবে বানানো হয়েছে, But খুব একটা শ্রুতিমধুর হয়নি৷

‪#‎Comedy‬, Drama, Action, Sentiment-ভারতীয় সিনেমার সবকটা উপাদানই মজুত রয়েছে এই ছবিতে৷ আর নাম যখন ‪#‎PREM_RATAN_DHAN_PAY‬­O (I got love treasure) তখন ভালোবাসা তো থাকবেই৷

দ্বৈত ভূমিকায় সলমানের বাজীমাত৷ Script টা যেন তার জন্যেই লেখা হয়েছে৷ ছবির শেষের দিকের দৃশ্য ও ভায়োলিনের সুর ‪#‎Titanic‬ এর বিচ্ছেদের করুণ দৃশ্যটার কথা মনে করিয়ে দেয়৷ ছবিতে গান একটু বেশি হওয়ার জন্য দৈর্ঘ্য 2ঘন্টা 37 মিনিট হয়েছে৷ আরেকটু ছোটো হলে ভালো হত৷ তবে গান বাদে কোথাও একঘেঁয়েমি বোধ হবেনা৷

সলমান খানের প্রেম রতন ধন পায়ো-র দয়ায় ‪#‎Dilwale‬ শব্দটা এত জনপ্রিয়তা লাভ করেছে৷ সলমান বলেছেন Prem Ratan Dhan Payo তাঁর সবথেকে Important Cinema৷ সব মিলিয়ে আমি বলিউডের এই Master piece ছবিকে 5 এ 3.75 দিলাম৷ সবাইকে দেখতে বলছি, অবশ্যই ভালো লাগবে৷ আরো দেখুন এখানে ক্লিক করে-

Wednesday, January 27, 2016

সুন্দরী নিমপীঠ- Nice Nimpith

সুন্দরী নিমপীঠ-Nice Nimpith

রামকৃষ্ণ আশ্রম (প্রধান)


নিমপীঠ হল দক্ষিণ ২৪ পরগণা জেলার একটি পর্যটন কেন্দ্র ও শিক্ষাক্ষেত্র৷ রামকৃষ্ণ আশ্রমের অবস্থান এই অঞ্চলকে সমৃদ্ধ করেছে৷  জয়নগর মজিলপুর থেকে পূর্ব দিকে মাত্র ১০-১৫ মিনিটের দূরত্বে নিমপীঠ৷ এই আশ্রমের পরিধি ও স্ফিতি লক্ষ্যনীয়৷

কৃষি বিজ্ঞান কেন্দ্র




গাঁদা'র ধাঁধা

ফুলের শয্যা

স্বামী বুদ্ধানন্দ মহারাজ এই আশ্রমটি প্রতিষ্ঠা করেন৷আশ্রমটি শ্রীরামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ, সারদা দেবী-এনাদের আদর্শে পরিচালিত হয়৷ আশ্রমের অধীনে রয়েছে ছেলে ও মেয়ে উভয়ের জন্য আলাদা নার্শারী থেকে  উচ্চমাধ্যমিক বিদ্যালয়৷

মিল এর অপেক্ষায় লাইনে

ছাত্রাবাস ও অবসর সময়ে খেলারত ছাত্র






রামকৃষ্ণ আশ্রম বিদ্যাভবন (বয়েজ)






সঙ্গে রয়েছে ছাত্রাবাস৷ পশ্চিমবঙ্গের নানা প্রান্ত থেকে কয়েকহাজার ছাত্রছাত্রী এই আবাসে থাকতে পারেন৷  এক্ষেত্রে যাদের দূরে বাড়ি তারা অগ্রাধিকার পায়৷ একইরকম ভাবে সারদা আশ্রম বিদ্যামন্দির রয়েছে৷ শুধুমাত্র মেয়েদের  পড়াশুনার জন্য প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক বিদ্যালয় রয়েছে৷

গোলাপ বাগিচা


এই রামকৃষ্ণ আশ্রম সারাবছর নানা জনহিতকর কাজে লিপ্ত থাকেন৷ প্রতিদিন আশ্রমে কয়েকশো মানুষকে বিনামূল্যে  মধ্যাহ্নভোজন (ভোগ) প্রদান করা হয়৷ অনাথ, গরীব ছাত্রদের  পড়াশুনার ভার নেয় আশ্রম৷

একটি বিরল মূহুর্ত৷ আশ্রমের সামনে প্রথম সারির মহারাজগণ


নিমপীঠ, জয়নগর থানার অন্তর্গত একটি পঞ্চায়েত এলাকা হলেও এই আশ্রম ও তার সংস্কৃতি এই অঞ্চলকে শহরের ছোঁয়া দিয়েছে৷ এক বিশাল এলাকা জুড়ে রয়েছে রামকৃষ্ণ আশ্রমের পরিধি৷ এখানে সুপার মার্কেট রয়েছে  এবং এখানকার  পথ-ঘাট গ্রামের মতো  না৷ এখানে একটি সরকারী হাসপাতাল রয়েছে৷ জয়নগর, নিমপীঠ ও আশপাশের এলাকার একমাত্র সরকারী ভরসা এই হাসপাতাল৷ 

ফুলে-ফুলে ঢলে-ঢলে




বিবেকানন্দ ইন্সটিটিউট অফ বায়োটেকনলোজি  ও কৃষি বিজ্ঞান কেন্দ্র এখানে অবস্থিত৷ কৃষি প্রযুক্তির উন্নতিতে এই কেন্দ্র গুরুত্বপূর্ণ৷  এখানে কৃষি সংক্রান্ত নানা পরীক্ষা চলে , কিভাবে সহজ পদ্ধতিতে ফলন বাড়ানো যায় তাই গবেষণা করা হয়৷ আশপাশের কৃষকদের কে  সুপরামর্শ দেওয়া হয় ও কৃষিকাজে উৎসাহিত করা হয়৷




কি কি দেখার আছে?
নিমপীঠের প্রধান দর্শনীয় স্থান হল এই আশ্রম৷ আশ্রম এর মধ্যে ঢুকলেই বুঝতে পারবেন আপনি বাইরের জগৎ টা ছেড়ে এসেছেন৷  সেখানকার সাজ-সজ্জা, নিয়মানুবর্তিতা আপনাকে  উচ্ছৃঙ্খল হতে বাধা দেবে এবং কারুর সাহায্য ছাড়াই আপনি সহজেই ধীর, শান্ত ও নীরব হয়ে যাবেন৷ পাথর দ্বারা নির্মিত মূল আশ্রমটি চমৎকার শিল্পস্থাপত্যের পরিচয় দেয়৷ রামকৃষ্ণ, বিবেকানন্দ ও সারদাদেবীর প্রতিকৃত রয়েছে সেখানে৷ কক্ষে প্রবেশ করলে দেওয়ালে দেখতে পাবেন কৃষ্ণ, যীশু ও নানা ধর্মের ছবি লাগানো৷ এটা থেকে আশ্রমের সর্বধর্ম সহিষ্ণুতা বৈশিষ্ঠ্যটি পরিস্কার হয়ে ওঠে৷




 ফুলের মেলা- প্রতিটি জায়গায় ফুটে রয়েছে নানা রঙের অসংখ্য প্রজাতির ফুল৷ দেখলে চোখ জুড়িয়ে যায়৷ কোথাও শুধু লালে লাল, কোথাও হলুদে হলুদ, আবার কোথাও নীলে নীল আবার সবুজে সবুজ৷





 প্রতিটা বাগিচার সাথে নেম ট্যাগ লাগানো তাই অনেক ফুলের নাম চেনা যায় এখানে এলে৷ তবে এত ধরণের ফুল রয়েছে যে দু-চারটে নাম  মুখস্থ করার পর থেকে আপনি  ভুলতে থাকবেন৷


নিমপীঠকে কেন সুন্দরী বলেছি  সেটা বুঝতে অসুবিধা হচ্ছেনা নিশ্চয়ই?






ইন্দিরা কমিউনিটি হল্ হলো নিমপীঠের অন্যতম একটি দেখার জিনিস৷ প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এই স্থান পরিদর্শন করেছিলেন, তাই তাঁর সৌজন্যে এই হলের নাম রাখা হয়৷ এখানে মঞ্চ অনুষ্টান, সভা ইত্যাদি হয়ে থাকে৷ এটি পদ্মফুলের ন্যায় দেখতে এবং এর অন্দরসজ্জার যথেষ্ঠ ভিন্নতা রয়েছে৷


ইন্দিরা কমিউনিটি হল




মাছ রাখা রয়েছে
পশুপালনের খামার



   ছোটখাটো চিড়িয়াখানা-- এখানে পশু,পাখি, মাছ পালন করাও হয়৷ গরু, ছাগল খামার রয়েছে৷ অনেক প্রজাতির মুরগী, হাঁস পালন করা হয়৷ গিনিপিগ, ইঁদুর ইত্যাদি প্রাণী খাঁচায় রাখা থাকে৷ বহু প্রজাতির অ্যাকোরিয়ামের মাছ ও পুকুরের মাছ ও দেখতে পাওয়া যায়৷ সব মিলিয়ে একটা ছোটখাটো চিড়য়াখানা পাবেন এখানে৷

এক শিক্ষার্থীর ইঁদুরকে খাওয়ানোর শখ হল

মাছ দেখছে শিক্ষার্থীরা


প্রতিবছর শীতকালে এখানে কৃষি প্রদর্শনী ও প্রযুক্তি সপ্তাহ [Agriculture Exhibition & Technology Week] পালন করা হয়৷ এটা সারাবছরের মধ্যে  আশ্রমের সবথেকে বড় মেলা৷ এইসময় সকল ধরণের সব্জি, ফল, চারাগাছ এর প্রদর্শনী ও বিক্রয় করা হয়৷ উন্নতমানের বীজ, সারের বিক্রয়ও হয়৷


বিবেকানন্দ প্যভিলিয়নে মেলা



হস্তশিল্প ও সৌখিন দ্রব্যের প্রদর্শন ও বিক্রির জন্য স্টল রাখা হয়৷ আশ্রমের বিদ্যালয়ের ছাত্র ও ছাত্রী দের আলাদা কক্ষ থাকে৷ সেখানে তারা বিজ্ঞান বিষয়ক নানা মডেল, প্রজেক্ট, ইতিহাসের কোনো তথ্য অথবা পরিবেশ সচেতনতা সংক্রান্ত নানা নথি তুলে ধরে৷ সব ধরণের দর্শককে বুঝিয়ে সন্তুষ্ট করতে হয় তাদের৷ এছাড়াও রয়েছে সন্ধ্যাকালীন অনুষ্ঠান৷


চাল,ডাল,জিরে, মরীচ হেঁসেলের ইত্যাদি জিনিস দিয়ে তৈরী

বিশ্বের সমস্ত শাক এখানে :)




এই দিনগুলিতে বিখ্যাত প্রযোজনার যাত্রা পালা অনুষ্ঠিত হয়৷ অনেক দূরে থেকেও মানুষ এই মেলায় অংশগ্রহণ করেন৷





নিমপীঠ আশ্রমের আরেকটি শাখা রয়েছে সুন্দরবনের প্রবেশদ্বার কৈখালীতে৷ সেখানেও নানা কাজে ব্রতী হয়েছে এই আশ্রম৷ এই আশ্রমের অবস্থানের জন্য এই অঞ্চলের কয়েক হাজার মানুষ খাদ্যসংস্থান করতে পেরেছে৷ সব মিলিয়ে রামকৃষ্ণ আশ্রমের জন্য নিমপীঠ এক আলাদা পরিচিতি লাভ করেছে৷










লেখাটি পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ৷ কেমন লাগল কমেন্টে জানান প্লিজ৷


এই বিষয় সংক্রান্ত আরো পড়ুন--